গাছের যত্ন ও সবুজায়ন লাইভ ট্র্যাকার
ফলদ ও ঔষধি বৃক্ষরোপণ, নিয়মিত পানি ও সার প্রয়োগ এবং প্রতিটি গাছের বেঁচে থাকা নিশ্চিত করতে শতভাগ উন্মুক্ত ও ডিজিটাল মনিটরিং ব্যবস্থা।
🌿 রোপিত গাছের পরিচিতি ও লাইভ অবস্থা
প্রতিটি গাছের সুনির্দিষ্ট আইডি, অবস্থান এবং দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকারের তথ্য
JATNO-TR-004
🌿 সতেজ ও বর্ধনশীল
কদবেল
JATNO-TR-003
🌱 চারা পর্যায়
লিচু
JATNO-TR-001
🌱 চারা পর্যায়
আমলকী
JATNO-TR-002
🌱 চারা পর্যায়
আমড়া
গাছগুলোর নিয়মিত পরিচর্যা কীভাবে নিশ্চিত করা হয়?
শুধু গাছ লাগানোই নয়, গাছের বেঁচে থাকা নিশ্চিত করাই আমাদের আসল লক্ষ্য। যত্ন ফাউন্ডেশনের ভোরের হাঁটার সাথী ও তরুণ স্বেচ্ছাসেবীরা প্রতি সপ্তাহে প্রতিটি গাছের গোড়ায় পানি সেচ, আগাছা পরিষ্কার এবং বাঁশের সুরক্ষাবেষ্টনী তদারকি করেন।
📌 ত্রিস্তরীয় সুরক্ষা নীতি:
- প্রতিটি গাছের জন্য বাঁশের মজবুত খাঁচা
- স্থানীয় সচেতন সদস্য ও পথচারীদের মধ্য থেকে কেয়ারটেকার নিয়োগ
- ডিজিটাল লগবুকে নিয়মিত পানি ও সার প্রয়োগের তথ্য সংরক্ষণ
📋 সর্বশেষ পরিচর্যার লগবুক (Recent Care Logs)
চারা রোপণ সম্পন্ন হয়েছে। বাঁশের খাঁচা দ্বারা সুরক্ষিত।
আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬ প্রথম আমড়া গাছের চারা সফলভাবে রোপণ করা হয়েছে। গোড়ায় পর্যাপ্ত পানি দেওয়া হয়েছে ।
আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬ প্রথম আমলকী চারা সফলভাবে রোপণ করা হয়েছে। গোড়ায় পর্যাপ্ত পানি দেওয়া হয়েছে এবং গবাদিপশু থেকে সুরক্ষায় বাঁশের মজবুত খাঁচা স্থাপন করা হয়েছে।
আপনিও যুক্ত হোন ফলদ ও ঔষধি বৃক্ষরোপণে
একটি ফলদ বা ঔষধি গাছ বড় হয়ে আগামী প্রজন্মকে ছায়া, ফল ও বিশুদ্ধ অক্সিজেন দেবে। আপনি যেভাবে অংশ নিতে পারেন:
- 💰 চারা ও খাঁচার ব্যয় বহন: একটি গাছের চারা ও বাঁশের সুরক্ষাবেষ্টনীর ব্যয় বহন করতে পারেন।
- 🤝 গাছের অভিভাবকত্ব (Adopt a Tree): আপনার বাড়ির বা দোকানের পাশের একটি রোপিত গাছে নিয়মিত পানি দেওয়ার দায়িত্ব নিন।
- 📍 নতুন রোপণের অনুরোধ: আপনার এলাকায় গাছ লাগানোর স্থান প্রস্তাব করুন।